বরাবর
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ঢাকা।
বিষয়ঃ সাপ্তাহিক পত্রিকার বাস্তব সমস্যাসমূহ নিরসন ও নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আবেদন।
মাননীয় প্রধানমন্ত্রী,
বাংলাদেশের তৃণমূল পর্যায়ে জনমত গঠন, স্থানীয় সমস্যা তুলে ধরা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সাপ্তাহিক পত্রিকাসমূহ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু বর্তমান সময়ে কাগজ, মুদ্রণ ও পরিবহন ব্যয় বৃদ্ধি, সরকারি বিজ্ঞাপনে বৈষম্য এবং আর্থিক সংকটের কারণে অধিকাংশ সাপ্তাহিক পত্রিকা অস্তিত্ব সংকটে রয়েছে।
এমতাবস্থায় সাপ্তাহিক পত্রিকার ধারাবাহিক প্রকাশনা ও তৃণমূল সাংবাদিকতা রক্ষার্থে নিম্নোক্ত দাবিসমূহ বাস্তবায়নের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি—
১. সাপ্তাহিক পত্রিকার জন্য বিশেষ সরকারি প্রণোদনা প্রদান।
২. সরকারি বিজ্ঞাপনে ন্যায্য বরাদ্দ নিশ্চিত করা।
৩. সম্পাদক ও সাংবাদিকদের পেশাগত স্বীকৃতি ও প্রশিক্ষণের ব্যবস্থা করা।
৪. জেলা ও উপজেলা পর্যায়ে গণমাধ্যম সহায়তা সেল গঠন।
৫. সংবাদ সংগ্রহে হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
আমরা বিশ্বাস করি, সাপ্তাহিক পত্রিকাকে টিকিয়ে রাখা মানে তৃণমূলের কণ্ঠস্বর ও গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করা।
বিনীত,
মুহা. শরীফ খান
মহাসচিব
বাংলাদেশ উইকলি এডিটরস ফোরাম
(Bangladesh Weekly Editors Forum)
