সম্প্রতি দেশজুড়ে শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার মর্মান্তিক ঘটনাবলি জাতিকে গভীরভাবে ব্যথিত ও উদ্বিগ্ন করেছে। বিশেষ করে শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক শিশু নির্যাতনের ঘটনাগুলো মানবতা, নৈতিকতা ও সভ্যতার জন্য চরম হুমকি হিসেবে দেখা দিয়েছে।

বাংলাদেশ উইকলি এডিটরস ফোরাম এ ধরনের নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একইসঙ্গে অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে, যাতে ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধ সংঘটনের সাহস কেউ না পায়।

আমরা মনে করি, সমাজে নেশা, মাদকাসক্তি, অনলাইন অশ্লীলতা ও নৈতিক অবক্ষয় উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় শিশু ও তরুণ সমাজ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। তাই পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। অনলাইন অশ্লীলতা ও মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি।

জাতীয় স্বার্থে সকলকে শিশু নির্যাতন, মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

মুহা. শরীফ খান
মহাসচিব
বাংলাদেশ উইকলি এডিটরস ফোরাম